শিগগির চালু হচ্ছে ঢাকা-নিউইয়র্ক শিডিউল ফ্লাইট

ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু এখন সময়ের ব্যাপার মাত্র।
গতকাল বুধবার সচিবালয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এখন মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অথরিটির-এফএএ অনুমোদন পেলেই ফ্লাইট শুরু করা যাবে।

১৯৯৩ সালে ঢাকা থেকে নেদারল্যান্ডসের আমস্টারডাম হয়ে নিউ ইয়র্কে ফ্লাইট শুরু করে বিমান।
পরে ডিসি-টেন উড়োজাহাজ ব্যবহার করে সপ্তাহে তিন দিন ঢাকা থেকে দুবাই এবং বেলজিয়ামের ব্রাসেলস হয়ে নিউ ইয়র্ক যাচ্ছিলো ফ্লাইট।

২০০৬ সালে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশকে ক্যাটাগরি-২ এ নামায় মার্কিন নিয়ন্ত্রক সংস্থা এফএএ। পরে বন্ধ হয়ে যায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সরাসরি ফ্লাইট চলাচল।

১৬ বছর পর আবারো ফ্লাইট চালুর চুক্তি হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে।
এরই মধ্যে এফএএ-এর সব শর্ত পূরণ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এখন অপেক্ষা এফএএ এর চূড়ান্ত অনুমোদনের।
এখনই ফ্লাইট শুরু করা না গেলেও বিমান যোগাযোগের ক্ষেত্রে একে একধাপ উন্নতি মনে করছেন বিশেষজ্ঞরা।

Comments (0)
Add Comment