ফের লকডাউনের পথে বিশ্ব

করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় আবারো লকাডাউনের পথে হাঁটলো স্পেন।
প্রাণহানি এড়াতে স্পেনের রাজধানী মাদ্রিদ লকাডাউন ঘোষণা করা হয়েছে।
এদিকে,করোনার কারণে ইতালিতে জরুরি অবস্থার মেয়াদ আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
অন্যদিকে করোনার তাণ্ডবে দিশেহরা ইসরাইলে আগামী এক বছর লকডাউন থাকতে পারে এমন ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

স্পেনে চলতি বছরের গোড়ার দিকে ব্যাপক তাণ্ডব চালায় করোনা।
পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ আসায় লকডাউন তুলে নেয় দেশটির সরকার।
কিন্তু সম্প্রতি ইউরোপের স্পেন, ইতালিসহ বেশ কয়েকটি দেশে আবারো মাথা চাড়া দিচ্ছে করোনাভাইরাস।

 

Comments (0)
Add Comment