ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফকে হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি খবর পেয়েছি কোচবিহারের কিছু সীমান্তবর্তী অঞ্চলে বিএসএফের জওয়ানরা গুলি চালাচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে।’
তিন দিনের সরকারি সফরে মমতা গতকাল উত্তরবঙ্গে পৌঁছেছেন বিভিন্ন জেলার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা নিয়ে।