ইউরোপ ভ্রমণে জার্মানির সতর্কতা জারি

শীতকালে করোনাভাইরাস সংক্রমণ অনেক বাড়তে পারে; এমন আশঙ্কায় আবার স্বাস্থ্যবিধির কড়াকড়ি আরোপের কথা ভাবছে জার্মান সরকার।
এবার ইউরোপের ১১টি দেশে ভ্রমণের ওপর সতর্কতাও জারি করা হলো।

জার্মানির সবশেষ এই ভ্রমণ সতর্কতার তালিকায় থাকা ইউরোপের ১১ দেশের মধ্যে বেলজিয়াম ও আইসল্যান্ডকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বাকি দেশগুলোর বিভিন্ন এলাকার পরিস্থিতি বিশ্লেষণ করে শুধু ওই এলাকাগুলোকেই তালিকাভুক্ত করা হয়েছে।
এর মধ্যে রয়েছে ব্রিটেনের কিছু এলাকা— ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড, ফ্রান্সের পেস ডে লা লইরে ও বুর্গুন্ডি।

 

Comments (0)
Add Comment