সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ কম থাকলেও টিকিট দিচ্ছে বাংলাদেশ বিমান

ভিসার মেয়াদ কম থাকলেও সৌদি প্রবাসীদের টিকিট দিচ্ছে বিমান।
এছাড়া পুরো টিকেটিং সিস্টেম চলছে সরকারি নির্দেশ মোতাবেক।
আজ শুক্রবার ২ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মতিঝিল বিক্রয় কেন্দ্রে ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

দুপুরে বিক্রয় কেন্দ্রের সামনে গিয়ে দেখা যায়, সারিবদ্ধ ভাবে অপেক্ষায় আছে প্রায় অর্ধশত সৌদি প্রবাসী। তবে কারও তেমন কোন অভিযোগ বা দাবি নেই।
তারা জানান, যারা টোকেন পেয়েছেন তারা ঠিকঠাকভাবে টিকিট পাচ্ছে।
তবে অনেকে বলছেন, যাদের ভিসার মেয়াদ বেশি তারা অনেকে টোকেন পেলেও টিকিট না পেয়ে খালি হাতে ফিরেছেন।

একজন প্রবাসী বলেন, আমার ভিসার মেয়াদ আর একমাস রয়েছে।
কিন্তু মালিক দ্রুতই যাওয়ার জন্য তাড়া দিচ্ছে।
তাই টিকিটের জন্য এসেছি। গতকালই টোকেন পেয়েছি, এখন অপেক্ষায় আছি টিকিটের জন্য।

তিনি আরও বলেন, কয়েকজনকে ভিসার মেয়াদ বেশি থাকায় টিকিট না পেয়ে ফেরত যেতে দেখেছি। যাদের ১৫ দিনের উপরে ভিসার মেয়াদ রয়েছে তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে না।
তবে এদের নিচে যারা তাদেরকে দেওয়া হচ্ছে।

 

 

 

Comments (0)
Add Comment