এবার তুরস্ককে নিষেধাজ্ঞার হুমকি দিল ইউরোপীয় ইউনিয়ন

সামুদ্রিক সীমানা এবং জ্বালানি সম্পদ নিয়ে গ্রিসের সঙ্গে বিবাদের জেরে তুরস্ককে নিষেধাজ্ঞার হুমকি দিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
পূর্ব ভূমধ্যসাগরে একতরফা পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার জন্য আঙ্কারাকে প্রতি আহ্বানও জানিয়েছেন ইইউ প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন।

শুক্রবার ব্রাসেলসে ইইউ নেতাদের সঙ্গে এক বৈঠককালে উরসুলা ভন ডার লেয়েন এমন হুমকি দেন বলে বিবিসির অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে।
অবশ্য আঞ্চলিক দ্বন্দ্ব-সংঘাত কমানো ও নিরসনের লখ্যে এর আগে তুরস্ক এবং গ্রিস পরস্পরের মধ্যে সামরিক হটলাইন চালু করেছে।

 

 

Comments (0)
Add Comment