ডোনাল্ড ট্রাম্প মেলানিয়ার সুস্থতা কামনা এরদোয়ানের

করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ও মার্কিন ফার্স্ট লেডির দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।
শুক্রবার এরদোয়ান নিজের অফিসিয়াল টুইটার একাউন্টে এ টুইট করেন।

টুইট বার্তায় এরদোয়ান বলেন, ‘আমি বিশেষভাবে প্রার্থনা করছি তারা (ট্রাম্প ও মেলানিয়া) কোনো সমস্যা ছাড়াই খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।
একই সঙ্গে তাদের স্বাস্থ্য খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’

 

ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্প কোভিড-১৯ পজেটিভ হওয়ার ঘোষণা আসার একঘণ্টার মধ্যে তিনি এ টুইট করেন।

 

 

Comments (0)
Add Comment