অস্ত্রোপচারের সময় সন্তানের মৃত্যু, চিকিৎসক বাবার আত্মহত্যা

নিজের ৭ বছর বয়সী কন্যা সন্তানকে গত ২৩ সেপ্টেম্বর অস্ত্রোপচার করেন ভারতের অনুপ কৃষ্ণা।
কিন্তু অস্ত্রোপচারে তার সন্তানের মৃত্যু হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উঠে তিনি নিজেই তার সন্তানকে মেরে ফেলেছেন।
এ অপমান সইতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যাই করেছেন কেরালার এ চিকিৎসক।

হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) কাদাপ্পাকাড়াতে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার হয়।
অনুপ কৃষ্ণা ভারতের কেরালার অর্থোপেডিকসের স্বনামধন্য একজন চিকিৎসক।
এ ঘটনায় কোল্লাম জেলার কিলিকোল্লুর পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করে।

প্রতিবেদনে বলা হয়েছে, অনুপ কৃষ্ণা মৃত্যুর আগে বাথরুমের দেওয়ালে ‘স্যরি’ লিখে আত্মহত্যা করেন।
এক সপ্তাহ আগেই মেয়ের মৃত্যু হয়েছিল। ঘটনার তদন্তকারী অফিসাররা সেই বিষয়টিকেও মাথায় রেখেছেন।

 

 

Comments (0)
Add Comment