‘কারাবাখ দখলমুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে’

আর্মেনিয়ার দখল থেকে আজারবাইজানের ভূখণ্ড আপার কারাবাখ দলমুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান।

বাকু এবং ইয়েরভানের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই শুক্রবার পুনরায় তিনি আজারবাইজানকে সবধরনের সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেন।

তিনি বলেন, সিরিয়া থেকে ভূমধ্যসাগর এবং ককেশাস অঞ্চলের সংকট সবগুলোই তুরস্ককে অবরুদ্ধ করে রাখার চক্রান্ত।

Comments (0)
Add Comment