শ্বাসকষ্ট হচ্ছে করোনা আক্রান্ত ট্রাম্পের

করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শ্বাসকষ্ট হচ্ছে।
কয়েকটি সূত্রের বরাত দিয়ে সিএনএন এ খবর প্রকাশ করেছে।

ডোনাল্ড ট্রাম্পের একজন উপদেষ্টা বলেছেন, প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণে আছে।
ওই উপদেষ্টা বলেন, এটা গুরুতর।
ট্রাম্প ক্লান্ত, খুবই ক্লান্ত এবং তার শ্বাসকষ্ট হচ্ছে বলেও জানান ওই উপদেষ্টা।
পরিস্থিতির সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, হোয়াইট হাউজের কর্মকর্তারা ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে খুব উদ্বিগ্ন।

 

Comments (0)
Add Comment