আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ, ইরানের কঠোর হুঁশিয়ারি

নাগর্নো-কারাবাখ নিয়ে সংঘর্ষরত আর্মেনিয়া ও আজারবাইজানকে কঠোর হুঁশিয়ারি ইরানের।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ গতকাল শনিবার বলেছেন, ইরানের সীমানায় কোন পক্ষের আঘাতই সহ্য করা হবে না। খবর তেহরান টাইমস ও পার্স টুডে’র।

তিনি বলেন, ইরানের সীমান্ত অঞ্চলে সব ধরনের তৎপরতা স্পর্শকাতরতার সঙ্গে খুবই ভালোভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ইরানের সীমানা লঙ্ঘনের বিষয়ে উভয় পক্ষকেই আমরা কঠোরভাবে সতর্ক করে দিচ্ছি।
তাদেরকে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।

Comments (0)
Add Comment