সোনারগাঁও হোটেলের দরজা ভেঙে সাউদিয়ার সামনে বিক্ষোভ প্রবাসীদের

উড়োজাহাজের টিকিট বিক্রির জন্য দেয়া টোকেন সংগ্রহ করতে না পেরে বিক্ষোভ করেছেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা।

রোববার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সীমানায় সাউদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে শুরু হয় এই বিক্ষোভ।

এক পর্যায়ে বিক্ষুব্ধ প্রবাসীরা টোকেন সংগ্রহের জন্য হোটেলের দেয়াল টপকে ও দরজা ভেঙে সাউদিয়া কার্যালয়ের বাইরে অবস্থান নেন।
এসময় তারা দ্রুত সৌদি আরব ফিরতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে স্লোগান দিতে থাকেন।

Comments (0)
Add Comment