ভারতের সঙ্গে বন্ধ ফ্লাইট ফের চালু করতে চায় জার্মানি

জার্মানির লুফথানসা অপ্রত্যাশিভাবে ভারতে ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় ৩০ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত।
কিন্তু ফ্লাইট চালু রাখতে ভারতের সঙ্গে আবার আলোচনা চালিয়ে যাচ্ছে জার্মানি।

শুক্রবার ইন্ডিয়া ডটকমে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, পুনরায় দু’দেশের মধ্যে ফ্লাইট চালুর ব্যাপারে ৬ অক্টোবর আলোচনা করবে দু’দেশ।
জার্মানির ট্রান্সপোর্ট অ্যান্ড ডিজিটাল ইনফ্রাসট্রাকচার মন্ত্রণালয় পিটিআইকে জানিয়েছে, আমরা ভারতের পক্ষ থেকেও ইতিবাচক সংকেত পেয়েছি। দু’দেশই চায় দ্রুত একটি সন্তোষজনক সমাধানে পৌঁছাতে।

চলতি সপ্তাহের শুরুতে লুফথানসা এয়ারলাইন্স অপ্রত্যাশিতভাবে ভারত-জার্মানি নিয়মিত ফ্লাইট বাতিলের ঘোষণা দেয়।
মূলত ভারত থেকে যে ফ্লাইটগুলো নির্দিষ্ট করা ছিল সেগুলো বাতিল করে দেয়া হয়।
অপরদিকে এয়ার ইন্ডিয়া তাদের ফ্র্যাঙ্কফুটগামী ১২ ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় ১৪ অক্টোবর পর্যন্ত। কারণ জার্মানি ফ্লাইট চালানোর অনুমতি তুলে নেয়।

জার্মানির ট্রান্সপোর্ট মন্ত্রণালয় জানিয়েছে, মূলত ফ্লাইট বাতিলের মূল কারণ হল- জার্মানি-ভারতের মধ্যে বিদ্যমান চুক্তির আওতায় বেসামরিক বিমান পুনরায় যাতে চালু করা যায়।
দু’দেশের মধ্যে ২৩ মার্চ থেকে নিয়মিত ফ্লাইট চলাচল বাতিল হয় করোনায় লকডাউনের কারণে।
জার্মানি সঙ্গে এয়ার বাবল চুক্তির আওতায় বিশেষ ফ্লাইট চলাচল অব্যাহত ছিল। জার্মানিসহ ১৬টি দেশের সঙ্গে এই চুক্তি অব্যাহত রয়েছে ভারতের। লুফথানছা জানিয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ জার্মানির সঙ্গে কাজ করতে অত্যন্ত আন্তরিক। দু’দেশই একটি ভ্রমণ চুক্তিতে পৌঁছাতে চায়।

Comments (0)
Add Comment