শীত আসছে, করোনার সংক্রমণও বাড়ছে যুক্তরাষ্ট্রে

এক সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের নয়টি অঙ্গরাজ্যে করোনাভাইরাস সংক্রমণের রেকর্ড ঊর্ধ্বগতি দেখা গেছে।
সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দেয়া এসব রাজ্যের বেশিরভাগ মধ্য-পশ্চিম কিংবা পশ্চিমের— যেখানে ঠান্ডা আবহাওয়া মোটামুটি জেঁকে বসতে শুরু করায় সংক্রমণ বাড়ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শুধু গত শনিবারই কেন্টাকি, মিনেসোটা, মন্টানা এবং উইসকনসিন; এই চার অঙ্গরাজ্যে নতুন করে মহামারি করোনা সংক্রমণের রেকর্ড হয়েছে।
একই দিনে দেশজুড়ে আরও ৪৯ হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন— যা গত সাত সপ্তাহের মধ্যে যে কোনো শনিবারের চেয়ে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।

 

Comments (0)
Add Comment