মহামারি করোনায় আক্রান্ত হয়ে সামরিক হাসপাতালে ভর্তি আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তথ্য পুরো বিশ্ব জানে। তবে এবার পাওয়া গেল এক ভিন্ন তথ্য।
ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা গোপন করতে চেয়েছিলেন।
মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল খবর দিয়েছে।
পত্রিকাটি জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার করোনাভাইরাস পজিটিভ হওয়ার রিপোর্ট বৃহস্পতিবার হাতে পান এবং তিনি বিষয়টি গোপন করতে চেয়েছিলেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে (রাত ১টায়) ট্রাম্প ফক্স নিউজ টেলিভিশনের এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আগেই করোনা পরীক্ষার ফলাফল হাতে পেয়েছিলেন কিন্তু টেলিভিশন অনুষ্ঠানে তিনি জানান, আমি আজ রাতে অথবা আগামী কাল সকালে করোনা পরীক্ষার ফলাফল হাতে পাব।