আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধ থামার কোনো নাম নেই

নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সম্প্রতি যে সংঘর্ষ শুরু হয়েছিল তা দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে।
বিতর্কিত ওই এলাকা নিয়ে এখনো আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে, এ সংঘর্ষ থামার কোনো লক্ষ্মণ নেই।

এরইমধ্যে সংঘর্ষ নাগার্নো-কারাবাখের বাইরে ছড়িয়ে পড়েছে যদিও আন্তর্জাতিক অঙ্গন থেকে যুদ্ধবিরতির প্রচেষ্টা চলছে।

এদিকে, আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আর্মেনিয়া থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ঘটনা তাদের রাডার সিস্টেমে ধরা পড়েছে।
আজ সকালের দিকে ওই হামলা হয় বলে দাবি করেছে আজারবাইজান।
অন্যদিকে রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থা জানিয়েছে- কারাবাখের প্রধান শহর খানকেন্ডিতে বড় রকমের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

 

 

Comments (0)
Add Comment