যুগান্তকারী পরিবর্তন আনবে উড়োজাহাজে হাইড্রোজেন জ্বালানি!

গত বছরই ৫০ বছর পূর্তি হয়েছে বিমান প্রস্তুতকারী কোম্পানি এয়ারবাসের।
বোয়িংয়ের সঙ্গে প্রতিযোগিতার জন্য প্রতিনিয়ত নিজেদের সঙ্গে নিজেদের লড়াই করতে হচ্ছে এয়ারবাসকে।
এরই ধারাবাহিকতায় এয়ারবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ বছরের মধ্যে সম্পূর্ণ পরিবেশবান্ধব উড়োজাহাজ নিয়ে আসবে তারা।
জেট ইঞ্জিন প্রযুক্তির বাইরে গিয়ে নতুন প্রযুক্তি নিয়ে আসতে চায় তারা।
আর জ্বালানি হিসেবে হাইড্রোজেনের ওপর জোর দিতে চায় এয়ারবাস।
২০৩৫ সালের মধ্যে নতুন প্রযুক্তির এই বিমান আকাশে মুক্ত করতে চায় এয়ারবাস।
এটি করতে পারলে বিমানব্যবস্থায় যুগান্তকারী এক অধ্যায়ের সূচনা করবে বিমান নির্মাতা এই প্রতিষ্ঠান।

Comments (0)
Add Comment