‘বিশ্বের ১০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত’

ওয়ার্ল্ডোমিটার্সের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৩ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার ৪৬৫ জন।
কিন্তু সোমবার (৫ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট জনসংখ্যার ১০ শতাংশ। খবর আল জাজিরার।

বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যা ৭৮১ কোটি। সে হিসেবে ৭৮ কোটি ১০ লাখ মানুষ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে।

Comments (0)
Add Comment