সংক্রমণ বাড়ায় নিউইয়র্কে ফের বন্ধ হচ্ছে স্কুল-রেস্তোরাঁ

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনার সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় শহরের ৯টি এলাকায় স্কুল, রেঁস্তোরা ও জরুরি নয় এমন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নগর কর্তৃপক্ষ।
আগামী বুধবার (৭ অক্টোবর) থেকে তা কার্যকর হবে বলে জানিয়েছেন নগরীর মেয়র বিল ডি ব্লাজিও।

গত রোবাবার নগরীর সিটি হলে মেয়র বিল ডি ব্লাজিও এসব কথা বলেছেন।
তবে বিষয়টি বর্তমানে রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

মেয়র বলেন, নিউ ইয়র্কের ব্রুকলিন ও কুইন্সে আবার করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে।
করোনা প্রতিরোধে দীর্ঘ দিন এসব প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আবার খোলা শুরু করেছে।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে ৭ অক্টোবর থেকে তা আবার বন্ধ করে দিতে হবে।
বিষয়টি বর্তমানে রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
আবার বড় ধরনের কিছু ঘটনার আগেই প্রস্তুতি নিতে হবে।

Comments (0)
Add Comment