৩ ধরনের ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস

সাক্ষাত্কার ছাড়াই পর্যটন, ব্যবসা এবং মেডিক্যাল ভিসার আবেদন গ্রহণ শুরু করার ঘোষণা দিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।
এক্ষেত্রে যাদের নন ইমিগ্র্যান্ট ভিসার মেয়াদ গত ২৪ মাসের মধ্যে শেষ হয়েছে এখন শুধু তারাই ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং সাক্ষাত্কার ছাড়াই ভিসার জন্য উপযুক্ত বিবেচিত হবেন।

গতকাল সোমবার ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের কনস্যুলার চিফ উইলিয়ম ডোয়ারস।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি কনস্যুলার চিফ কেলি আইরি ও পাবলিক অ্যাফেয়ার্স অফিসার আরলিসা রেনলডস।

Comments (0)
Add Comment