করোনাভাইরাস মহামারীর কারণে লকডাউনে যাদের ফ্লাইট বাতিল হয়েছিল, তাদের টিকিটের মূল্য তিন সপ্তাহের মধ্যে ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
২৫ মার্চ থেকে ২৪ মে করোনার কারণে লকডাউন জারি হয়। এ সময় আগে থেকে বুকিং দেয়া হাজার হাজার যাত্রী তাদের ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়।
সে সময় তারা টাকা ফেরতও পায়নি। ভারতের সুপ্রিম কোর্ট ওইসব যাত্রীদের কোনো খরচ ছাড়াই টিকিট মূল্য দ্রুত ফেরতের জন্য এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দিয়েছে।
মূলত অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে এ নির্দেশ শতভাগ কার্যকর করতে হবে। এমনকি ভারত থেকে বুকিং দেয়া আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট মূল্যও একই সময়ে ফেরত দিতে নির্দেশ দিয়েছে আদালত।
তা না হলে এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার থেকে ১৫ দিনের মধ্যে টিকিটের মূল্য ফেরত দিতে হবে সংশ্লিষ্ট যাত্রীদের।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, সরাসরি টাকা ফেরত দিতে সব এয়ারলাইন্স সক্ষম নয়।
এটা তাদের জন্য একটা চাপের সৃষ্টি করবে।
তবে তারা একটি ক্রেডিট শেল সিস্টেম তৈরি করে তার মাধ্যমে ভাড়া সংগ্রহের ব্যবস্থা করতে পারে। যাতে বকেয়া টিকিটের মূল্য কেটে নেয়া যায়।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া