‘এ বছরই আসবে করোনার টিকা’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ করোনাভাইরাসের একটি টিকা পাওয়া যেতে পারে।
সংস্থাটির ৩৪ সদস্যের এক্সিকিউটিভ বোর্ডের দুইদিনের এক বৈঠকে এ কথা বলেছেন ডব্লিউএইচও’র মহাপরিচালক টেডরোস গ্রেব্রেয়িসাস।

ডব্লিউএইচও প্রধান বলেন, আমাদের ভ্যাকসিন দরকার।
আর এ বছরের শেষ নাগাদ ভ্যাকসিন পাওয়ার আশা রয়েছে। আমরা একটি ভ্যাকসিন পেতে পারি।
রাশিয়া ইতোমধ্যেই নিরাপদ এবং উপযোগী করোনার ভ্যাকসিন তৈরির দাবি করে ফেলেছে।
চীনও দাবি করছে, তাদের দেশে তৈরি অন্তত তিনটি ভ্যাকসিন আর কিছুদিনের মধ্যেই বাজারে আসতে প্রস্তুত।
মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি সংস্থা মডার্না এবং ফাইজারও ভ্যাকসিন ট্রায়ালের চূড়ান্ত পর্বে।
আর এইসব ভ্যাকসিনের থেকে লড়াইয়ে এগিয়ে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার টিকা।

Comments (0)
Add Comment