‘ইসলাম নিয়ে খোলাখুলি উস্কানি দিয়েছেন ম্যাক্রোঁ’

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। ফ্রান্সের প্রেসিডেন্ট সে দেশে ইসলামকে ‘বিদেশি ও কট্টরদের’ প্রভাবমুক্ত করার ডাক দিয়েছেন। এরদোয়ানের মতে, এটা হলো খোলাখুলি উস্কানি দেয়া।

গত সপ্তাহে ম্যাক্রোঁ জানিয়েছেন, বিশ্বজুড়েই ধর্ম হিসেবে ইসলাম সংকটে।
আগামী ডিসেম্বরে সরকার একটি বিল আনবে।
১৯০৫ সালে ফ্রান্সে রাষ্ট্রের থেকে চার্চকে আলাদা করা হয়েছিল।
সেই আইনকেই আরও শক্তিশালী করা হবে।
ম্যাক্রোঁর পরিকল্পনা হলো, মসজিদে বিদেশি অর্থ আসা নিয়ন্ত্রণ করা এবং শিক্ষা ব্যবস্থারও তদারকি করা।

Comments (0)
Add Comment