এক দিনের প্রধানমন্ত্রীর দায়িত্বে ১৬ বছর বয়সী কিশোরী

গতকাল বুধবার দিনটা ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের একটু অন্য রকম ছিল।
আর দশটা দিনের মতো গতকাল এতটা কর্মব্যস্ত সময় কাটাতে হয়নি মারিনকে।
কারণ এদিন তাঁর বদলে প্রধানমন্ত্রীর মূল দায়িত্বগুলো পালন করেছে আরেকজন।
তবে সেই আরেকজন তাঁর কোনো সহযোগী বা সহকর্মী নন, বিশেষ কোনো ব্যক্তিও নন।
দক্ষিণ ফিনল্যান্ডের ১৬ বছর বয়সী কিশোরী আভা মুর্তো এদিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছে।
শিশু অধিকার নিয়ে কাজ করা ‘প্ল্যান ইন্টারন্যাশনালের’ ‘গার্লস টেক-অভার’ নামের মেয়ে শিশুদের অধিকারবিষয়ক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আভাকে এক দিনের জন্য ওই পদের দায়িত্ব দেওয়া হয়।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পেরে খুবই উচ্ছ্বসিত আভা।
বিচার বিভাগের চ্যান্সেলরের সঙ্গে দেখা করার পর পার্লামেন্টের বাইরে গণমাধ্যমকে সে জানিয়েছে, তার দিন খুবই ভালো কেটেছে।

Comments (0)
Add Comment