মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় ২৪ ঘণ্টায় ৯শ’ মৃত্যু, অর্ধলক্ষ শনাক্ত

যুক্তরাষ্ট্রে অব্যাহত রয়েছে করোনার তাণ্ডব।
যেখানে নতুন করে ৯শ’র বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।
একই সঙ্গে আরও প্রায় অর্ধলক্ষ করোনা রোগী চিহ্নিত হয়েছে।
তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন প্রায় অর্ধকোটি ভুক্তভোগী।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ হাজার ৭১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৭ লাখ ৭৬ হাজার ২২৪ জনে দাঁড়িয়েছে।
নতুন করে প্রাণ হারিয়েছেন ৯৩২ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ১৬ হাজার ৭৮৪ জনে ঠেকেছে। যদিও সংক্রমিতদের মধ্যে সুস্থতা লাভ করেছেন ৪৯ লাখ ৮৩ হাজার ৩৮০ জন রোগী।

 

 

Comments (0)
Add Comment