এবার জর্ডানের আকাশসীমায় ঢুকতে পারবে ইসরায়েলি বিমান

এবার ইসরাইলের সঙ্গে হাত মিলিয়েছে আরেক আরব রাষ্ট্র জর্ডান।
ইসরাইলি বিমান চলাচলের জন্য সৌদি আরবের পর জর্ডান নিজ দেশের আকাশসীমা মুক্ত করে দিয়েছে।
বৃহস্পতিবার ইসরাইল ও জর্ডানের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এতে উভয় দেশের বাণিজ্যিক বিমান উভয়ের আকাশপথ ব্যবহার করতে পারবে।
ইসরাইলি ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।
এই চুক্তির ফলে আরব বিশ্বের আকাশপথ ব্যবহার করে ইসরাইলি বিমান ইউরোপ ও উত্তর দক্ষিণ আমেরিকার দেশগুলোতে অতিস্বল্প সময়ে ভ্রমণ করতে পারবে।

Comments (0)
Add Comment