বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা চালু করেছে ভারতীয় হাইকমিশন।
তবে পর্যটন ছাড়া অন্য ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে দেশটি।
আজ শুক্রবার ইন্ডিয়ান ভিসার অনলাইন পোর্টালে এ তথ্য জানানো হয়।
এতে জানা যায়, দ্রুতই পর্যটকসহ অন্যান্য ক্যাটাগরিতেও ভিসা চালু করার কথাও জানিয়েছে হাইকমিশন।
যেসব ক্যাটাগরিতে ভিসা পাওয়া যাবে সেগুলো হলো- মেডিক্যাল, ব্যবসা, চাকরি, সাধারণ প্রবেশ, সাংবাদিক, কূটনৈতিক, অফিসিয়াল ও আনঅফিসিয়াল।