ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ ফের বাড়লো

করোনাভাইরাসের কারণে বাংলাদেশিসহ ১৬টি দেশের নাগরিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ ফের বাড়িয়েছে ইতালি।
৭ অক্টোবর দেশটির স্বাস্থ্য বিভাগের জারি করা নোটিশে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানোর কথা জানানো হয়।

এ নিয়ে করোনা ঝুঁকির জন্য নিষেধাজ্ঞার মেয়াদ অন্তত ৫ দফা বাড়ালো ইতালি সরকার। প্রত্যেকবারই বাংলাদেশ নিষেধাজ্ঞা শিথিলের অনুরোধ জানালেও কার্যত তা আমলে নেয়নি দেশটি। এর আগে গত ৭ সেপ্টেম্বর জারি করা এক নোটিশে নিষেধাজ্ঞা ৭ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়।

 

Comments (0)
Add Comment