মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে হারিকেন ডেল্টা

মার্কিন যুক্তরাষ্ট্রে হারিকেন ডেল্টা আঘাত হেনেছে বলে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাতে লুইজিয়ানার ক্রেওল উপকূলে ডেল্টা আঘাত হেনেছে বলে সে দেশের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে।

এনএইচসি বলছে- হারিকেন ডেল্টা উপকূলে আঘাত হানার সময় ক্যাটাগরি দুই ছিল।
তবে এক ঘণ্টা পর শক্তি কমে গিয়ে ক্যাটাগরি এক হয়ে আসে। ঝড়টি এখনো প্রাণঘাতী হওয়ার শঙ্কা রয়েছে।

Comments (0)
Add Comment