বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭১ লাখ ১০ হাজার ছাড়িয়েছে।
আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ ৭২ হাজার।
করোনায় আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ লাখ ৭২ হাজার ৭১২ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৭১ লাখ ১০ হাজার ৯৮৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৭৮ লাখ ৯৭ হাজার ৩ জন।