‘আমার ইমিউনিটি তৈরি হয়েছে’

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, করোনায় আক্রান্ত হওয়ার পর তার দেহে ইমিউনিটি তৈরি হয়েছে। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি আরও বলেছেন যে, তার দেহে আর কোভিড-১৯ সংক্রমণ নেই।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে নির্বাচনী প্রচারণা থেকে দূরে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
কিন্তু সবকিছু থেকে দূরে থাকা মোটেও পছন্দ হচ্ছে না তার।
চলতি সপ্তাহেই নির্বাচনী প্রচারণায় ফেরার জন্য উদগ্রীব হয়ে আছেন তিনি।

সম্প্রতি ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন যে, প্রেসিডেন্টের কাছ থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আর কোনো ঝুঁকি নেই।
এমন খবর সামনে আসার পর থেকেই যেন আরও বেপরোয়া হয়ে উঠেছেন ট্রাম্প।

Comments (0)
Add Comment