কিমের ক্ষেপণাস্ত্র দেখে হতাশ ট্রাম্প

উত্তর কোরিয়ার নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের ঘটনায় হতাশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্প পিয়ংইয়ংয়ের রাজপথে নয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখার পর বলেছেন, তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ব্যাপারে হতাশ।
ট্রাম্প তার এই হতাশার কথা হোয়াইট হাউজের কয়েকজন কর্মকর্তার সামনে তুলে ধরেছেন।

উত্তর কোরিয়া সম্প্রতি এক সামরিক কুচকাওয়াজে নতুন মডেলের একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি অতীতে দেশটির পক্ষ থেকে প্রদর্শিত যেকোনো ক্ষেপণাস্ত্রের চেয়ে আকারে বড়।

Comments (0)
Add Comment