ভারতীয় এয়ারলাইন্সের গন্তব্যের তালিকায় দীর্ঘদিন ধরে রয়েছে লন্ডন।
গত কয়েকমাস ভিস্তারা ও স্পাইসজেট তাদের লন্ডন ফ্লাইট ঘোষণা করেছে।
আর এয়ার ইন্ডিয়া দশকের পর দশক লন্ডনে ফ্লাইট পরিচালনা করছে।
লন্ডনে ভারতীয় এয়ারলাইন্সের রয়েছে আলদা নজর। সিম্পল ফ্লাইং ৯ অক্টোবর খবরটি প্রকাশ করে।
লন্ডন ভারতীয় এয়ারলাইন্সের প্রধান বাজার।
ভারতের যাত্রীরা লন্ডনে যায় পরিবার-বন্ধুদের সঙ্গে দেখা করতে, শিক্ষার উদ্দেশ্যে, পর্যটন কিংবা বাণিজ্যের উদ্দেশ্যে তারা লন্ডন ভ্রমণ করে।
এসব কারণে লন্ডন ভারতের এয়ারলাইন্সগুলোর জন্য একটি বড় ভ্রমণ মার্কেট তৈরি করেছে।
ভিজিট ব্রিটেনের তথ্যমতে, ২০২১ সালে ৬ লাখ ৯০ হাজারের বেশি ভারতীয় যাত্রী যাতায়াত করে লন্ডনে। এই সংখ্য শিগগির দ্বিগুণ হয়ে যাবে।
২০১৬ থেকে ২০১৯ সালে লন্ডন রুটে ভারত যাত্রীবাহী বিমান ৪২ শতাংশ বাড়িয়েছে।
ভারতীয় এভিয়েশনের এই লাভজনক বাজারই লন্ডনের দিকে নজর দিয়েছে ভারতীয় এয়ারলাইন্সগুলো।
যুক্তরাজ্য ভারতীয়দের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার হয়।
ভারতীয় নাগরিকরা দেশটিতে বহুল সংখ্যক বাস করে। দেশটিতে ভারতীয় বংশোদ্ভূত ১.৪ মিলিয়ন নাগরিক বাস করে।
আর ৩ লাখ ৫০ হাজার ভারতীয় নাগরিকের বাস যুক্তরাজ্যে।
এ বিশাল জনসংখ্যাই ভারত-লন্ডন রুট জমজমাট হওয়ার প্রধান কারণ। ভবিষ্যতে এ রুটের অবস্থা আরও সম্ভাবনাময়।
যুক্তরাজ্যের মধ্যে লন্ডনই ভারতের যাত্রীদের সবচেয়ে আকষর্ণীয় স্থান।
সপ্তাহে ১০১টির বেশি ফ্লাইট ২৮ হাজার ৫০০ যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশে ছেড়ে যায়।
বর্তমানে ভারতের চারটি এয়ালাইন্স সরাসরি লন্ডনে ফ্লাইট পরিচালনা করে। সেগুলো হল- ব্রিটিশ এয়ারওয়েজ, এয়ার ইন্ডিয়া, ভার্জিন আটলান্টিক ও ভিস্তারা।
ভিজিট ব্রিটেন বলছে, এর মধ্যে দুটি কোম্পানিই ভারতের। তারা শেয়ার মার্কেটে সমন্বিতভাবে ৭৯ শতাংশ অবদান রাখে।
ভারত-যুক্তরাজ্য রুটে গুরুত্বপূর্ণ খেলোয়াড় মধ্যপ্রাচ্যের তিন কোম্পানি। এমিরেটস, ইতিহাদ ও কাতার এয়ারওয়েজ ভারত থেকে যুক্তরাজ্যে ভ্রমণে ব্যাপক অবদান রাখছে। বিরতিহীন ফ্লাইট হিসেবে তাদের ভাড়া কম বলে যাত্রীরা আকর্ষণ বোধ করে। তবে ভারতীয় এয়ারলাইন্স যুক্তরাজ্য রুটে ভাল অবস্থানে থাকায় মধ্যপ্রাচ্যের ওই তিন কোম্পানির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। কারণ তাদের ভাড়া তুলনামূলক বেশি।
লন্ডন-ইন্ডিয়া ফ্লাইটে যে চারটি কোম্পানি সরাসরি ফ্লাইট চালাচ্ছে তাদের মধ্যে কমন বিষয় হল তারা সবাই ফুল সার্ভিস এয়ারলাইন্স।
এ রুটে কোনো স্বল্প খরুচে এয়ারলাইন্স নেই।
যাত্রী পরিবহন ও কার্গো ফ্লাইটে লন্ডন ভারতের একটি সেরা এভিয়েশন বাণিজ্য কেন্দ্র তাতে কোনো সন্দেহ নেই।
তবে বর্তমান করোনা মহামারীতে সৃষ্ট অবস্থার কথা আলাদা। যখন ভ্রমণ আগের অবস্থায় ফিরে আসবে তখন পরিবহন সুবিধা ও ভাড়া আরও সহনীয় পর্যায়ে আসবে বলে মনে করা হচ্ছে। লন্ডনভিত্তিক এয়ারলাইন্সগুলোর প্রতিযোগিতা আরও বাড়লে সেটা যাত্রীদের জন্য সুবিধাজনক হবে।