ব্র্যান্ড নিউ বিমানবহর গড়বে যুক্তরাষ্টের ৯ এয়ারলাইন্স

গত কয়েকবছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলো এয়ার বাস অর্ডার ও নতুন রুট খোলার পরিকল্পনা বাস্তবায়নে মরিয়া ছিল।
ব্র্যান্ডের উন্নয়ন এবং আধুনিক বহর গড়ে তুলতে তারা সারা বছর তৎপর ছিল।
কিন্তু করোনা সে পরিকল্পনায় বাঁধ সাধে। তবে চলতি দশকে ৯টি এয়ারলাইন্স ব্র্যান্ড নিউ বিমানবহর গড়ে তোলার প্রত্যাশা করছে।সিম্পল ফ্লাইংয়ের খবর –
আলাস্কা এয়ারলাইন্স : সিয়াটলভিত্তিক আলাস্কা এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের বড় এয়ারলাইন্স। কোম্পানিটির বোয়িং ৩৩৭এস মডেলের বিমান সমৃদ্ধ বহর ছিল। কিন্তু ভার্জিন আমেরিকা এয়ারলাইন্সের উত্থানের পর তারা বহরে এয়ার বাস যান ব্যবহার শুরু করল। আলাস্কা এয়ারলাইন্সের দুটি নতুন ব্র্যান্ড নিউ বহরে জন্য প্লেনের অর্ডার রয়েছে। ভার্জিন আমেররিকার সঙ্গে পাল্লা দিতে তারা এ৩২০নিও মডেলের ৩০টি এয়ারবাস অর্ডার করেছিল। পরে তারা তা বাতিল করে। এছাড়া আরেকটি বহরের জন্য তারা ৩২টি ৭৩৭ম্যাক্সনাইন মডেলের বোয়িং বিমান অর্ডারে রেখেছে। বোয়িংয়ের বিমান আরও বৃদ্ধির পরিকল্পনাও তাদের রয়েছে।
আমেরিকান এয়ারলাইন্স: কোম্পানিটি ডালাসভিত্তিক। তারা নতুন বিমানবহরের প্রত্যাশা করছে শিগগির। কোম্পানিটি তাদের বহরের জন্য এয়ারবাসের এ৩২০নিও এবং ৭৩৭ম্যাক্স দিয়ে বিমানের ফ্যামিলি গড়তে চায়। তাদের বহরে আগে থেকেই বোয়িং৭৭৭-২০০ইআরএস এবং ৭৭৭-৩০০ইআরএস বিমান রয়েছে। আমেরিকান এয়ারলাইন্স তাদের বহরে আরও এ৩২১নিওএস, ৭৩৭ম্যাক্সএস এবং ৩৩৭ ড্রিমলাইনার যুক্ত করার পরিকল্পনা করছে। তারা ২০২৩ সালের মধ্যে এয়ারবাস এ৩২১এএক্সএলআরএসের মাধ্যমে আরও একটি বহর যুক্ত করবে। এ বিমানগুলো বোয়িং ৭৫৭এস এর মতো কাজ করবে।
ডেলটা এয়ারলাইন্স : এই দশকে নতুন এয়ারবাসের বিমান দিয়ে বহর গড়বে ডেলটা এয়ারলাইন্স। আটলান্টাভিত্তিক এয়ারলাইন্সটি ২৪০টির বেশি বিমানের অর্ডার দিয়ে রেখেছে। যা দিয়ে তারা নতুন ব্র্যান্ড নিউ বহর গড়ে তুলবে। আগামী সপ্তাহে তারা তাদের অর্ডারের প্রথম বিমান হিসেবে এ২২২০-৩০০ মডেলের এয়ারবাস কোম্পানির বিমান পাওয়ার প্রত্যাশায় রয়েছে। কোম্পানিটির এ৩২১নিও মডেলের ১০০ বিমান অর্ডারে রেখেছে। তাদের অর্ডারের অন্য মডেলগুলো হল এয়ারবাস এ৩৫০এস, এ৩৩০নিওএস, এ২২০এস এবং এ৩২১সিইওএস।
ইউনাইটেড এয়ারলাইন্স : কার্গো বিমান সার্ভিস দানকারী ইউনাইটেড এয়ারলাইন্স ২০০ বিমানের অর্ডার দিয়ে রেখেছে। এ বিমানগুলোর অধিকাংশ বোয়িং কোম্পানির। এয়ারবাস কোম্পানিরও বিমান রয়েছে অর্ডারে। ইউনাইটেডের বহরে ১০০টি ৭৩৭ম্যাক্স১০এস মডেলের বিমান যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। যদিও কোনোকিছুর এখন নিশ্চয়তা নেই। এছাড়া ৪৫টি এ৩৫০ মডেলের এয়ারবাস বিমানের অর্ডার রয়েছে তাদের। ২০২৭ সালের মধ্যে এগুলো বহরে যুক্ত হবে। এছাড়া ৫০টি এ৩২১এক্সএলআর মডেলের এয়ারবাস কোম্পানির বিমানও যুক্ত করবে তারা। এগুলো নিউইয়র্ক থেকে ওয়াশিংটন-ডালাস ফ্লাইটে ব্যবহার করা হবে।
এছাড়া ফ্রন্টিয়ার এয়ারলাইন্স, হাওয়াইয়ান এয়ারলাইন্স, জেটব্লু, সাউথওয়েস্ট এবং স্প্রিট এয়ারলাইন্স চলতি দশকে নতুন বিমান দিয়ে তাদের বহর সাজাবে।

Comments (0)
Add Comment