মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান অ্যামনেস্টির

আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে মিয়ানমারের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার বাহিনীর চলমান সংঘাতে বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে গুলি এবং দেশটির সেনাবাহিনীর নৃশংসতার যথেষ্ট তথ্য প্রমাণ থাকার প্রেক্ষাপটে সংস্থাটি এ আহ্বান জানিয়েছে।

সোমবার অ্যামনেস্টি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ভুক্তভোগীদের সাক্ষাতকার, স্থিরচিত্র এবং ভিডিও তথ্য, প্রমাণের ভিত্তিতে সংস্থাটি জানায়, সংঘাতের মূল কেন্দ্র শান এবং রাখাইনে সাধারণ মানুষের দুর্ভোগকে ভয়াবহভাবে উপেক্ষা করছে মিয়ানমার সেনাবাহিনী।

Comments (0)
Add Comment