ইসরাইলের বন্দরে পৌঁছাল আরব আমিরাতের কার্গো জাহাজ

ইসরাইলের বন্দরনগরী হাইফা’য় নোঙ্গর করেছে সংযুক্ত আরব আমিরাতের একটি কার্গো জাহাজ।
এর মাধ্যমে ইসরাইলের সঙ্গে সরাসরি নৌরুট চালু করল সংযুক্ত আরব আমিরাত।

এমএসসি প্যারিস নামের কার্গো জাহাজটি দুবাইয়ের জেবেল আলী বন্দর থেকে ইলেকট্রনিক্স, আয়রন ও ফায়ারফাইটিং পণ্য সামগ্রী ইসরাইলে নিয়ে গেছে।

হাইফা বন্দর বোর্ডের চেয়ারম্যান এশেল আরমোনি বলেছেন, প্রাথমিকভাবে এমএসসি সপ্তাহে একবার হাইফায় পণ্য নিয়ে যাবে এবং পরবর্তীতে এর সংখ্যা আরো বাড়তে পারে।

 

 

Comments (0)
Add Comment