যুক্তরাজ্যে ৩ বছরে সর্বোচ্চ বেকারত্ব

করোনার কারণে কর্মসংস্থান থেকে কর্মী ছাঁটাই করা ও চাকরির বাজারে আসা নতুনদের জন্য কর্মের সুযোগ তৈরি না হওয়ায় গত ৩ বছরের হিসাবে যুক্তরাজ্যে এবার সর্বোচ্চ পৌঁছেছে দেশটির বেকারত্বের হার।

গত আগস্ট পর্যন্ত তিন মাস অর্থাৎ জুন, জুলাই ও আগস্ট এই তিন মাস মিলে দেশটিতে বেকারত্বের হার দাঁড়িয়েছে ৪.৫ শতাংশে।
এর আগের প্রান্তিকে এই হার ছিল ৪.১ শতাংশ।

এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিস।
এই তথ্য ঠিক তখন জানানো হলো যখন করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ ঠেকাতে দেশটির সরকার আবারও স্থানীয়ভাবে লকডাউন কার্যকর করতে যাচ্ছে।
এর ফলে দেশটির আরও নাগরিক তাদের চাকরি হারাতে পারে, এমন আশঙ্কা বাড়ছে।

 

Comments (0)
Add Comment