তুরস্কে বাসায় তৈরি মদ্যপানে ৪৪ জনের মৃত্যু

তুরস্কে অবৈধ উপায়ে বাসায় তৈরি মদ্যপানের পর বিষক্রিয়ায় অন্তত ৪৪ জনের প্রাণহানি ঘটেছে।
গত এক সপ্তাহে দেশটির বিভিন্ন প্রান্তে মদ্যপানে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি বলছে, মদ্যপানে প্রথম প্রাণহানির ঘটনা ঘটেছে দেশটির পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে।
মদ্যপানের পর বিষক্রিয়ায় গত শুক্রবার এই অঞ্চলে অন্তত ১৮ জন মারা যান।
তুরস্কের আরও অন্তত সাতটি প্রদেশের বিভিন্ন এলাকায় বাকিদের প্রাণ গেছে।

Comments (0)
Add Comment