বৃহস্পতিবার মালয়েশীয় পরিবহনমন্ত্রী বলেছেন, ‘বিশেষজ্ঞদের ওই দল দক্ষিণ আফ্রিকা ও রদ্রিগুয়েজ দ্বীপপুঞ্জে পাওয়া দুটি খণ্ডাংশ এমএইচ৩৭০’র বলে প্রায় নিশ্চিত হয়েছেন।’ এটিএসবিও জানিয়েছে, ওই খণ্ডাংশ দুটি ‘প্রায় নিশ্চিতভাবে’ ৯এম-এমআরও এর অংশ, এটি বিমানটির রেজিস্ট্রেশন নম্বর। এখন পর্যন্ত দক্ষিণ গোলার্ধে কোনো বোয়িং ৭৭৭ বিমান বিধ্বস্ত হয়নি এবং ওই এলাকায় এ ধরনের বিমানের কোনো খণ্ডাংশ হারানোর কোনো খবরও জানা যায়নি।
প্রাপ্ত সব ধ্বংসাবশেষ অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর (এটিএসবি) বিশেষজ্ঞরা ও অন্য বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখছেন। তারা খণ্ডাংশগুলোতে তৈরির সময় দেয়া বিভিন্ন চিহ্ন ও সাগরের বিভিন্ন প্রাণীর নমুনা বিশ্লেষণ করে খণ্ডাংশগুলো নিখোঁজ বোয়িং ৭৭৭ থেকে এসেছে কিনা তা যাচাই করে দেখছেন।
অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও চীনের মিলিত উদ্যোগে মহাসাগরের এক লাখ পাঁচ হাজার বর্গকিলোমিটার এলাকার সমুদ্রতল চষে ফেলা হয়েছে।