ভারতে করোনার সংক্রমণ ও মৃত্যু কমেছে

ভারতে দৈনিক করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমছে।
সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে চূড়ান্তে পৌঁছেছিল দৈনিক আক্রান্তের সংখ্যা।
কিন্তু অক্টোবরের শুরু থেকেই তা কমছে। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ৫৫ হাজারে নেমে এসেছিলো। বুধবার কিছুটা বেড়ে সাড়ে ৬৩ হাজার হয়েছে।
সেই সাথে গত ১০ দিন ধরে দৈনিক মৃত্যুর সংখ্যা এক হাজারের কম হওয়ায় স্বস্তির দেখা মিলেছে দেশটিতে।

বুধবার সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৫০৯ জন।
এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৭২ লাখ ৩৯ হাজার ৩৮৯ জন।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৩০ জনের।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৫৮৬ জনে।

 

 

Comments (0)
Add Comment