আফগানিস্তানে সেনা হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৯

আফগানিস্তানে দু’টি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে নয়জন প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টার দিকে হেলমান্দ প্রদেশের নাওয়া জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, এমআই-১৭ মডেলের হেলিকপ্টার দু’টি হেলমান্দের রাজধানী লস্করগাহ শহরে কমান্ডোদের পৌঁছে দেয়া এবং আহত সেনাদের ফিরিয়ে নেয়ার কাজ করছিল।

 

Comments (0)
Add Comment