ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) স্টিফেন ই বিগান।
এর আগে ভারতে দুই দিনের সফর শেষ করে বুধবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।
স্টিফেন এই সফরের প্রথম দিন রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে নৈশ্বভোজে অংশ নেবেন।
জানা গেছে, স্টিফেন ১৪ থেকে ১৬ অক্টোবর বাংলাদেশ সফরকালে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

 

Comments (0)
Add Comment