করোনা মহামারিতে সুইডেনে বেড়েছে অনলাইনে খাবার অর্ডার

করোনার কারণে সুইডেনে আগের চেয়ে কয়েকগুণ বেশি জনপ্রিয় হয়েছে অনলাইনের মাধ্যমে খাবার অর্ডার।
দেশটিতে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এলেও খাবারের হোম ডেলিভারি নিশ্চিত থাকায় রেস্টুরেন্টগুলোতে বিক্রি বাড়ার পাশাপাশি অনেকেই খণ্ডকালীন চাকরি হিসাবে নিচ্ছেন এ সেবাকে।

মহামারির কারণে সম্ভব হলে আগামী ডিসেম্বর পর্যন্ত ঘরে বসে কাজ করার পরামর্শসহ জনসমাগমে নানা বিধিনিষেধ আরোপ করেছে সুইডেন সরকার।
তাই রেস্টুরেন্ট, বারগুলোতে নেই আগের মত ভিড়।
অনেকেই নিজেদের পছন্দের রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিতে অর্ডার করছেন অনলাইনে।

Comments (0)
Add Comment