করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন ট্রাম্পের ছেলেও!

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারনও করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
তবে বর্তমানে করোনা নেগেটিভ ১৪ বছর বয়সী ব্যারন।

ফার্স্ট লেডি বলেন, ‘ব্যারন করোনায় আক্রান্ত হয়েছিলেন।
ভাগ্যবশত বর্তমাসে সে এখন করোনামুক্ত ও যথেষ্ট শক্তিশালী।
আমি খুশি যে আমরা তিনজনই একই সময়ে আক্রান্ত হয়ে ফিরে এসেছি।’

এ সময় করোনায় আক্রান্ত হয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ‘ওই সময়টাতে আমার শরীর খুব ব্যাথা ছিল। পাশাপাশি কাশি, মাথা ব্যাথা ও শরীর খুব দুর্বল ছিল।’

Comments (0)
Add Comment