বাংলাদেশের বিমানবন্দর ব্যবহারকারী ভারতীয় বিমানসংস্থাগুলোর সাধারণ চার্জ কমানোর অনুরোধ জানিয়েছে ভারত।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এ অনুরোধ জানান।
বৃহস্পতিবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় হাইকমিশনার করোনার কারণে বিশ্বের সঙ্গে ভারতীয় এয়ারলাইন্সগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে বাংলাদেশের বিমানবন্দর ব্যবহারকারী ভারতীয় এয়ারলাইন্সের সব সাধারণ চার্জ কমানোর অনুরোধ জানান।