যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী পাশিনইয়ান

নাগোর্নো-কারাবাখের দখলকে কেন্দ্র করে আজারবাইজানের সঙ্গে চলমান যুদ্ধে আর্মেনিয়ার সেনাবাহিনীর অনেকে হতাহত হয়েছেন বলে স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনইয়ান।
বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ বাস্তবতা স্বীকার করেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান।
তিনি বলেন, আর্মেনিয়ার ‘বহু হতাহত’ হয়েছে। তবে এখনো সেনাবাহিনী কারাবাখের নিয়ন্ত্রণ ধরে রাখতে সমর্থ হয়েছে।

নিকোল পাশিনিয়ান বলেন, ‘আমি আমাদের সব ভুক্তভোগী, শহীদ, তাদের পরিবার, অভিভাবক, বিশেষ করে শহীদদের মায়েদের উদ্দেশ্যে বিনম্র চিত্তে সম্মান জানাই।
তাদের এই ক্ষতিকে আমি আমার ও আমার পরিবারের ব্যক্তিগত ক্ষতি হিসেবে বিবেচনা করছি। আমাদের সবার জানা প্রয়োজন যে আমরা একটা কঠিন পরিস্থিতি পার করছি।’

 

 

Comments (0)
Add Comment