আশংকাজনক হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে ইতালিতে বড়দিনকে সামনে রেখে তিন সপ্তাহের লকডাউন দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
এদিকে নাপোলিসহ ক্যাম্পানিয়া বিভাগের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সব ধরনের উৎসবের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সবশেষ একদিনে ইতালিতে আক্রান্তের সংখ্যা ৮ হাজার অতিক্রম করেছে।
রাজধানী রোম, বন্দরনগরী নাপোলি এবং উত্তরাঞ্চলের বিভাগগুলোতে অনেক বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, বড়দিনের ছুটিতে কমপক্ষে তিন সপ্তাহ লকডাউন দেয়া উচিত।
তবে প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে বলেছেন, তিনি আগাম কিছু বলতে চান না।
লকডাউন দেয়া হবে কিনা তা নির্ভর করবে নাগরিকদের ওপর।