বিক্ষোভে পদ ছাড়তে নারাজ থাই প্রধানমন্ত্রী

জরুরি অবস্থা জারি করা আছে থাইল্যান্ডে।
তার পরেও রাস্তায় অব্যাহত রয়েছে বিক্ষোভ।
সরকারি নির্দেশনা অমান্য করে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতেও দেশটির রাজধানী ব্যাংককে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ।

বিক্ষোভকারীদের প্রধান দাবি হলো- থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ। সেই সঙ্গে অন্য বেশ কিছু দাবি রয়েছে বিক্ষোভকারীদের। দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওছা আজ শুক্রবার বলেছেন, তিনি পদত্যাগ করবেন না। গত রাতের বিক্ষোভের জেরে আজ তিনি মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।

Comments (0)
Add Comment