ফ্রান্সে রেকর্ড করোনা রোগী শনাক্ত

মহামারি করোনা শুরু হওয়ার পর থেকে ইউরোপের দেশ ফ্রান্সে প্রথমবারের মতো একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে বলে সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে।

ফ্রান্সের সরকারি স্বাস্থ্য সংস্থা বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩০ হাজার ৬২১ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে; যা এখন পর্যন্ত একদিনে রেকর্ড সর্বোচ্চ।
একই সময়ে দেশটিতে নতুন করে আরও ৮৮ জনের প্রাণ কেড়েছে করোনা।
এ নিয়ে দেশটিতে করোনায় মোট প্রাণহানির সংখ্যা ৩৩ হাজার ১২৫ জনে পৌঁছেছে।

 

Comments (0)
Add Comment