আগে বাংলাদেশকে পরাজিত করতে হবে ভারতের

গত কয়েক বছরে অনেকটাই এগিয়ে ছিল ভারতের অর্থনীতি।
কিন্তু সাম্প্রতিক সময়ে করোনাভাইরাস মহামারির কারণে অর্থনীতিতে ধস নেমেছে।
বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে যেন চলতি সপ্তাহে ভারতের অর্থনীতি নিয়ে সব আশা হতাশায় পরিণত হয়েছে।

প্রতিবেশী বাংলাদেশের চেয়ে ২০২০ সালে ভারতের মাথাপিছু জাতীয় প্রবৃদ্ধি কম হতে পারে।
এমন সংবাদে স্বাভাবিক ভাবেই হতাশ ভারত।
আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ তাদের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক আপডেট করার পর এ বিষয়ে টুইট করেছেন বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু।

এক টুইট বার্তায় তিনি বলেছেন, যে কোনো উদীয়মান অর্থনীতি ভাল করছে এটা সুখবর।
কিন্তু এটা অবাক করে দেয়ার মতো খবর যে, ভারত এখন পিছিয়ে পড়ছে।
পাঁচ বছর আগেও যাদের অর্থনীতি ২৫ শতাংশ এগিয়ে ছিল তাদের জন্য এটা মোটেও ভালো খবর নয় বলে উল্লেখ করেছেন তিনি।

Comments (0)
Add Comment